পুরুষের, জন্য, সাদামাটা, ৭টি, টিপস,
ফ্যাশনেবল হতে হলে এমন সব স্টাইল খুঁজে বের করতে হবে যা কিনা ঝামেলাবিহীন। সব সময় ফ্যাশনেবল থাকার এটাই প্রথম এবং জরুরি শর্ত। একেবারে সাধারণ জিনিসের ব্যবহারে অসাধারণ স্টাইলিশ হয়ে ওঠা সম্ভব। এখানে পুরুষদের ফ্যাশন সচেতন করতে বিশেষজ্ঞরা সহজ কয়েকটি টিপস দিয়েছেন।
১. দেহের গড়ন জানুন : বাহ্যিক পোশাক-পরিচ্ছদে ফ্যাশনেবল হতে হলে নিজের দেহের গড়ন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। বলা হয়, পায়ে জুতো ফিট হয়ে গেলে পায়ের কথা ভুলে যাবেন। এমন পোশাক নির্বাচন করুন যা আপনার দেহে খুব বেশি আঁটোসাঁটো নয়, আবার খুব ঢিলেঢালাও নয়।
২. ক্যাজুয়ালে সৃষ্টিশীল হোন : ক্যাজুয়াল মানেই যে এলোমেলো হতে হবে এমন নয়। আবার পরিষ্কার পোশাক যে ক্যাজুয়াল হতে পারে না তাও নয়। জিন্সের সঙ্গে প্রিন্টের শার্ট পরে ভিন্নতা আনতে পারেন। দেখে নিন, নিজেকে কেমন লাগছে?
৩. সাদামাটা সর্বোৎকৃষ্ট পন্থা : ফ্যাশনের ক্ষেত্রে সাধারণ পোশাক বা অ্যাকসেসরিজ ব্যবহার সবচেয়ে ভালো উপায়। জন সমাগমে আপনি দাঁড়ালে সবার দৃষ্টি যে আপনার ওপর পড়তে হবে এমন কোনো কথা নেই। দেহের পোশাকে খুব বেশি রংয়ের সমাবেশ ঘটাবেন না।
৪. স্মার্ট ডেভিল : এ ধরনের কথা নিশ্চয়ই শুনেছেন। নজর কাড়তে হ্যান্ডসাম ডেভিল হতে হবে। চৌকোণা পকেটের প্যান্টের সঙ্গে টাই বাঁধলে এবং পলিশ করা ঝকঝকে জুতোর সঙ্গে ক্রিসপি শার্ট পরে ডেভিল লুক আনতে পারেন।
৫. জুতোয় সাবধানতা : গোটা দেহের ফ্যাশনে জুতোর অনবদ্য ভূমিকা রয়েছে। পোশাক এবং দেহের সঙ্গে মানানসই জুতো বাছাইয়ে অবশ্যই সাবধান থাকতে হবে। ক্যাজুয়াল বা ফরমাল, চোখে অদ্ভুত লাগে এমন জুতো এড়িয়ে চলুন।
৬. ব্র্যান্ড ফ্যাক্টরি হওয়ার প্রয়োজন নেই : ব্র্যান্ডের প্রতি সবারই দুর্বলতা থাকে। আপাদমস্তক ব্র্যান্ডের ছড়াছড়ি ঘটিয়ে ফ্যাশনেবল হওয়া যায় না। রুচিশীল জিনিস বেছে নেওয়াটাই ফ্যাশন সচেতনতা।
৭. নতুন ট্রেন্ডই ফ্যাশন নয় : একেক সময় একেক ধরনের পোশাক বা স্টাইল ট্রেন্ড হয়। একে গ্রহণ করে নেওয়াটাই ফ্যাশন সচেতনতা নয়। দেখতে হবে, এটি আপনাকে মানিয়েছে কিনা। আপনি নিজেই নতুন ধাঁচের কিছু ব্যবহার করতে পারেন। তবে তা মানানসই হতে হবে।


No comments
Post a Comment