M' দিয়ে শুরু নামের মানুষরা কেমন হয়!
এবার আর হাত দেখে নয়, নামের আদ্যক্ষর দিয়ে মানুষ চেনা যাবে। খুব সিরিয়াসলি নেবেন না। হাল্কাভাবে জেনে নিন আপনার বা আপনার চেনা পরিচিত কারও নামের প্রথম অক্ষরটা যদি M বা ম দিয়ে হয় তাহলে আপনি বা সে কেমন ধরনের মানুষ।
চরিত্র, ভালো, খারাপ গুণটাই বা কী? নামের আদ্যক্ষর M বা ম এমন মানুষের সংখ্যা প্রচুর। দেখুন তো মিললো কি না।
'M' দিয়ে শুরু নামের মানুষরা সাধারণত সৃষ্টিকর্তায় বিশ্বাসী বা আধ্যাত্মিকতায় বিশ্বাস রাখে। তবে ধর্মীয় ভাঁড়ামো একদম পছন্দ করে না। এরা খুব পরিশ্রমী, আর সাহসী হয়। শারীরিক গঠন এদের সাধারণত সুন্দর হয়। এরা বুদ্ধিমান হয়। খুব ভালো বন্ধু হয়। তবে বেশি কথা বলা লোকদের একদম পছন্দ করে না।
এদের ধৈর্য কম হয়। খুব তলিয়ে না ভেবে সিদ্ধান্ত নেয়। খুব সহজেই কারও ওপর খুব আকৃষ্ট হয়। তেমনই তাড়াতাড়ি কারও ওপর মোহভঙ্গ হয়। বিপদে মানুষের পাশে থাকে। তবে বিপদে মানুষকে সেভাবে পাশে পায় না। অল্পতেই রেগে যায়। ছোটখাটো ঘটনাতে মেজাজ হারায়।




No comments
Post a Comment